ভারতে কুম্ভ মেলায় কবরে নেমে সাধ্বীর প্রতিবাদ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:০৯
কুম্ভ মেলায় স্নান করেতে না দেয়ায় ভারতের এক সাধ্বী অভিনব প্রতিবাদ জানিয়েছেন। ওই সাধ্বী ও তার অনুসারীদের পবিত্র নদীতে স্নান করতে না দেয়ায় কবরে নেমে প্রতিবাদ জানান। পরে অবশ্য পুলিশ এসে তাকে কবর থেকে তুলে দেয়।
 
পরি আখড়ার প্রতিষ্ঠাতা ত্রিকাল ভবন্ত কুম্ভ মেলায় অংশ নিয়ে স্নান করতে চেয়েছিলেন। ভারতের এই কুম্ভ মেলাকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়।
 
ভারতে সাধুদের ১৩টি আখড়ার মধ্যে সবগুলোই পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত। পরি আখড়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য আখড়ার সাধুরা।
সূত্র: বিবিসি