মাগুরায় ছেলের হাতে মা খুন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৮:৩১
 
 
মাগুরা জেলার  শালিখা উপজেলার পুলুম গ্রামে ছেলের বিরুদ্ধে মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল পাঁচটার টার দিকে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ঘাতক পুত্রকে আটক করে পুলিশে দিয়েছে।
 
শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম খান জানান, উপজেলার পুলুম গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মা রাজিয়া খাতুনকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে ছেলে পান্নু মোল্লা। গ্রামবাসী ঘাতক পুত্র পান্নুকে আটক করে পুলিশের দিয়েছে।
 
রাজিয়া পুলুম গ্রামের মকছেদ মোল্লার স্ত্রী।