পাপুয়া নিউগিনি তার ভূখণ্ডে অস্ট্রেলিয়ার একটি বন্দীশিবির বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আটকে রাখার জন্য বিতর্কিত বন্দীশিবিরটি ব্যবহার করছে অস্ট্রেলিয়া। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
পাপুয়া নিউগিনির সুপ্রিম কোর্ট মঙ্গলবার এক রায়ে বলেছে, মানুষ বন্দী রাখার জন্য পাপুয়া নিউগিনির ভূখণ্ড অন্য দেশকে ব্যবহার করতে দেয়া অসাংবিধানিক। আদালতের রায়ের একদিন পর বন্দীশিবিরটি বন্ধ করে দেয়ার ঘোষণা আসলো।
অভিবাসনের জন্য যাওয়া লোকদের পাপুয়া নিউগিনির একটি দ্বীপে আটকে রাখতো অস্ট্রেলিয়া। বর্তমানে সেখানে প্রায় সাড়ে আটশ জন বন্দী রয়েছেন। সূত্র: বিবিসি
