চীনের আর্থ-সামাজিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশটির গ্রামীণ এলাকার শিশু-কিশোরদের মধ্যে স্থূলকায়দের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ২০১৪ সালে গবেষকরা দেখতে পেয়েছেন ১৯ বছরের কম বয়সী বালকদের মধ্যে ১৭ শতাংশ এবং বালিকাদের মধ্যে ৯ শতাংশ মুটিয়ে যাচ্ছেন।
১৯৮৫ সাল থেকেই চীনের বালক-বালিকাদের মধ্যে স্থূলকায়ের সংখ্যা এক শতাংশ করে বাড়তে শুরু করে।
১৯৮৫ সাল থেকে ২০১৪ পর্যন্ত ২৯ বছর ধরে করা গবেষণাটির ফলাফল ইউরোপিয়ান জার্নাল অব প্রেভিন্টিভ কার্ডিওলজিতে প্রকাশ করা হয়েছে। চীনের শেনডং প্রদেশের ২৮ হাজার শিক্ষার্থী গবেষণাটির সঙ্গে যুক্ত ছিলেন। গবেষণার ফলাফলে বলা হয়েছে, চীনের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যাভাসেও ব্যাপক পরিবর্তন আসে। ফলে মানুষের ক্যালরি গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শারীরিক তত্পরতা হ্রাস পায়। সূত্র: বিবিসি
