গাংনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৯:৩৩
 
 
গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামে বাসের ধাক্কায় মোটরবাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু খাঁ (৫৫) ঘটনাস্থলেই মারা গেছেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 

আবু খাঁ উপজেলার ধর্মচাকী গ্রামের খেদের আলী খাঁর ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে গাংনীর উদ্দেশে আসা দ্রুতগামী বাস (যার নং চুয়াডাঙ্গা জ-১১-০০১৫ ) মালসাদহ তেল পাম্পের নিকট পিছন দিক থেকে মোটরসাইকেল আরোহী আবু খাঁকে সরাসরি ধাক্কা দেয়। বাসের চাকায় পিষ্ট আবু খাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও ততক্ষণে তিনি মারা যান।