অগমেডিক্স ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিকট থেকে ১৭ মিলিয়ন ডলারের সুপরিকল্পিত বিনিয়োগ পেয়েছে। সোমবার অগমেডিক্স ইনকর্পোরেশন এই ঘোষণা দেয়। সাটার হেলথ, ডিগনিটি হেলথ, ক্যাথলিক হেলথ ইনিশিয়েটিভস (সিএইচআই) এবং ট্রাই হেলথ ইনকর্পোরেশনসহ আরো একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করে। এই প্রতিষ্ঠানগুলো একসাথে প্রায় ১ লাখেরও বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী রয়েছে যারা যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ রোগীর চিকিত্সা সেবা প্রদান করে থাকে।
নতুন এই সুপরিকল্পিত চুক্তির (স্ট্রাটেজিক রাউন্ড) মাধ্যমে অগমেডিক্স এবং এর বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রব্যাপি স্বাস্থ্য ব্যবস্থাপনা খাত ও বেসরকারি ক্লিনিকগুলোতে গুগল গ্লাস এর মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদানে সক্ষম হবে। এই সেবা ডাক্তারদের ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে বাধ্যতামূলক তালিকা প্রস্তুতি ও ডকুমেন্টেশনের হাত থেকে রেহাই দিয়ে আরো নিবিড়ভাবে রোগীদের সেবা প্রদানের সুবিধা করে দিচ্ছে, যা তারা পছন্দ করে থাকেন।
রেডমাইল গ্রুপের নেতৃত্বে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ইমার্জেন্স ক্যাপিটাল ও ডি.সি.এস. ভেঞ্চার এই ষ্ট্রাটেজিক রাউন্ডে অংশগ্রহণ করে। অগমেডিক্স এ যাবত ৪০ মিলিয়ন ডলার ব্যবসা (ভেঞ্চার) বিনিয়োগ পেয়েছে।
অগমেডিক্স-এর প্রধান নির্বাহী র্কমকর্তা ইয়ান শাকিল বলেন, “স্বাস্থ্যসেবার উন্নয়নকল্পে আমরা আমাদের মিশনকে অত্যান্ত গুরুত্বের সাথে নিয়েছি, এবং আমাদের ভবিষ্যত লক্ষের সাথে কিছু যুগোপযোগী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে পেরে আমরা গর্বীত, যাঁরা আমাদের ইচ্ছে গুলোকে চারদিকে ছড়িয়ে দেবে।” তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস ব্যক্তিগত স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণ এবং ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড (ইএইচআর) ব্যবস্থাপনার প্রক্রিয়া সাংঘর্ষিক হওয়া উচিত্ নয় বরং উভয়ই সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুলোর প্রয়োজন অনুযায়ী আমাদেও রয়েছে সর্বাধুনিক পরিধানযোগ্য প্রযুক্তির সমাধান যার মাধ্যমে একই সাথে ইএইচআর ব্যবস্থাপনার নদক্ষতা বৃদ্ধি এবং রোগীদের আরও বিস্তৃত ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা যাবে।”
