পর্নোগ্রাফি বিশ্বব্যাপী এক ভয়ানক ব্যাধিতে পরিণত হয়েছে। এর সঙ্গে বর্তমানে যুক্ত হয়েছে প্রতিহিংসামূলক পর্নোগ্রাফি। সাম্প্রতিক সময়ে বিবিসির এক পর্যালোচনায় উঠে এসেছে শুধুমাত্র ইংল্যান্ড ও ওয়েলসেই এক হাজারেরও বেশি তরুণ-তরুণী বা শিশু এর শিকার হয়েছে।
গত বছর এপ্রিলে অনুমতি ছাড়া প্রাইভেট সেক্সের ছবি বা ভিডিও শেয়ার করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে আইন করা হয়েছিল।
প্রতিহিংসামূলক পর্নোগ্রাফিতে মূলত একজন অন্যজনের অনুমতি ছাড়া উদ্দেশ্যমূলকভাবে নগ্ন ছবি বা ভিডিও ইন্টারনেটে আপলোড করে। অনেক সময় গোপনে ধারণ করা হয় এসব ভিডিও। এর মাধ্যমে সামাজিকভাবে চরম ক্ষতির শিকার হয় অপরাধের শিকার ব্যক্তি।
অনলাইন সেফটি চ্যারিটি বলেছে, এসব ক্ষেত্রে যারা শিকার হয়েছেন তারা সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। পর্যালোচনায় ১ হাজার ১৬০ টি এ ধরনের প্রতিবেদন উঠে আসে। এর মধ্যে ১১ বছরের শিশুও রয়েছে। ১৯ বছরের নিচে শতকরা ৩০ ভাগ তরুণ-তরুণী এর শিকার হয়েছে। তবে যারা এর শিকার হচ্ছে তাদের বয়স ২৫ বছরের মধ্যে।
