বিশিষ্ট নাগরিক হত্যা বিনিয়োগে প্রভাব ফেলে: ইইউ দূত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:১২
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের দূত ও হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুন বলেছেন, সুশাসন, দুর্নীতি, জবাবদিহিতা না থাকলে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা কঠিন। নাগরিকদের হত্যার মতো ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা এগুলো বিবেচনায় রাখে।
 
বুধবার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেষ্টর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি) আয়োজিত মাসিক মধ্যাহ্ন ভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে পিয়েরে মায়াদুন জানান, ২০১৫ সালের তথ্যানুযায়ী বাংলাদেশে দুই বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে। এরমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বেসরকারি খাত থেকে বিনিয়োগ হয়েছে প্রায় সাড়ে ২১ শতাংশ।