মহান মে দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এ যাবতকালের সবচেয়ে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সমাবেশ হবে এই সময়ের সবচেয়ে বড় মহাসমাবেশ।
বুধবার দুপুরে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করার লক্ষ্যে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে মিলনায়তনে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, মে দিবসের সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সমাবেশকে শুধু শ্রমিক দলের সমাবেশ ভাবলে হবে না। এখানে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখবেন। তাই সবাই মিলে সকল ওয়ার্ড, থানা থেকে উপস্থিত থেকে সমাবেশকে সফল করতে হবে। এ সমাবেশ হবে সর্বকালের সর্ববৃহত্ সমাবেশ।
যৌথসভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাসার, ইউনুস মৃধা, হারুনুর রশিদ হারুন, ইকবাল হোসেন চৌধুরৗ প্রমুখ।শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ছাড়াও বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথসভায় উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের চাঙ্গা করতে পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ জনসমাগম ঘটানোর আশা করছে বিএনপি।বুধবার ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভায় দলের মহানগর আহবায়ক মির্জা আব্বাস বলেন, এ জনসভাকে শ্রমিক দলের সমাবেশ ভাবলে চলবে না। আমাদের ভাবতে হবে- এটি দেশনেত্রী খালেদা জিয়ার জনসভা।
