ঢাকা দক্ষিণ সিটির ১৬ কর কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২২:১৩
দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ কর ও উপ-কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
বুধবার বিকেলে তাদের বরখাস্ত করা হয়। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, '৫ জন কর এবং ১১ জন উপ-কর কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়া হয়েছে। সিটি মেয়র সাঈদ খোকন এ আদেশ জারি করেন। যাদের সরিয়ে দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।'
 
বরখাস্থ হওয়া কর কর্মকর্তারা হলেন- আশরাফুজ্জামান হাওলাদার, জুনায়েদ আমীন, শাহজাহান আলী, সুমনা ইয়াসমীন ও ইকবাল আহমেদ। উপ-কর কর্মকর্তারা হলেন- মো. শাহজাহান, মরিুজ্জামান, জসিম উদ্দীন, বাতেন চৌধুরী, জায়ীদ হোসেন, মোশারফ হোসেন, মিজানুর রহমান, মো. এদনান, মেজবাহ, হেদায়েত উল্লাহ ও মাহেদুল হক।