মুক্তাগাছায় ঝড় ও শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২৩:৪০
ময়মনসিংহের মুক্তাগাছায় বুধবার রাত পৌনে ৯টায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বহু গাছপালা বাড়িঘর ভেঙ্গে গেছে এবং উঠতি বোরো ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। উপজেলা  এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
 
স্থানীয়রা জানান, হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। এর সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ে বিভিন্ন এলাকায় কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ভেঙ্গে গেছে।