আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সভা আজ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৮:৫২
 
আগামী ১০ ও ১১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দফতর উপ-কমিটির এক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 
 
সভায় সভাপতিত্ব করবেন দফতর উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ অনুরোধ জানিয়েছেন।