তুরস্কে আত্মঘাতী বোমা হামলা, আহত ১৩

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১০:৩৬
 
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর বুরসায় আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। শহরটির প্রতীক হয়ে ১৪ শতকের একটি মসজিদের সামনে এই হামলা চালানো হয়। বুরসার গভর্নর বলেন, ধারণা করা হচ্ছে, আত্মঘাতী হামলাকারী একজন নারী।
 
তুর্কিতে ধারাবাহিক বিরতিতে বোমা হামলা হচ্ছে। ইসলামপন্থি জঙ্গি এবং কুর্দি বিদ্রোহী উভয় পক্ষকেই এসব হামলার জন্য দায়ী করা হয়। এরআগে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, আত্মঘাতী এই বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন।
 
বার্তাসংস্থা রয়টার্স তুর্কি স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, এ ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। তবে কেউই গুরুতর আহত হননি। এই বোমা হামলার দায় এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
 
এদিকে বুধবার তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, তার দেশের নতুন সংবিধানের অন্যতম মূলনীতি হবে সেক্যুলারিজম। বিবিসি।