রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় শরিফা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. সেলিম জানান, তারা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশের ফুটপাতে থাকে। তিনি পেশায় রিকশা মিস্ত্রি। তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতেন। শরিফা সকালে কাজে যাচ্ছিলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিলেক কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
