হৃতিকের সঙ্গে ঝামেলা মেটাতে চান কঙ্গনা

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১২:৩৯
 
অবশেষে হৃতিক রওশানের সঙ্গে সকল ঝামেলা মিটিয়ে ফেলার কথা জানালেন কঙ্গনা রনৌত। এনডিটিভি তার এক প্রতিবেদনে কঙ্গনাকে উদ্বৃত্ত করে জানায়, তাদের মধ্যস্থতাকারীরা কাজ করছে। তাই এই মুহূর্তে বিষয়টা নিয়ে কোন মন্তব্য করতে রাজি নন তিনি।
 
এক বিবৃতিতে কঙ্গনা জানিয়েছে, কিছু মানুষ বিষয়টা সমাধানের চেষ্টা করছে। আর এই বিষয়টিকে ভাল ভাবে শেষ করার স্বার্থে আপাতত মিডিয়ার সামনে কোন মন্তব্য করা হবে না। একই বিষয় নিশ্চিত করা হয়েছে অপর পক্ষ থেকে।
 
কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি বলেছেন, আগে আমাকে জানতে হবে, বর্তমানে কে হৃতিক রওশানের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছে। তার আইনজীবী পরিবর্তন হয়েছে এই সংবাদ আমরা পেয়েছি। নতুন আইনজীবীকে বিষয়টা নিয়ে আলোচনার জন্য এগিয়ে আসতে হবে। মিডিয়ায় যেন বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না হয় সেটা নিয়েও আলোচনা করতে হবে।'
 
তিনি এ সময় জানতে চান, ছবিটিতে 'ফটোশপ কাজ করা হয়েছে' বলতে তারা কি বোঝাতে চেয়েছে, সেটাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। আমরা বিষয়গুলো নিয়ে কাজ করছি।