মুক্তাগাছায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:১২
 
ময়মনসিংহের মুক্তাগাছায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ- টাঙ্গাইল সড়কের পাশে বাশাটি ইউনিয়নের জয়দা কামার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
মুক্তাগাছা থানার এসআই সাইদুল ইসলাম জানান, স্থানীয়দের সূত্রে খবর পেয়ে একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো: ফজলুল করিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ব্যপারে থানায় মামলা হয়েছে ।