চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন ফখরুল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৩:২৬
 
চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ১২টা ১০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
 
যাত্রার আগে মির্জা ফখরুল জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে চার দিনের জন্য ব্যাংকক যাচ্ছি। সেখানে বামরুনগ্রাদ হসপিটালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আগামী ২ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।