আংটি বদল করায় টুইটারে দীপিকাকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনি। আর তার এই টুইট সবাইকে বিস্মিত করেছে। কাউকে কিছু না জানিয়েই আংটি বদল করে ফেলেছেন দীপিকা পাড়ুকোণ?
প্রকৃত ব্যাপার হলো এই দীপিকা আসলে হেমা মালিনীর একজন ফলোয়ার। তার আংটি বদল হওয়া তাকে অভিনন্দন জানিয়েছেন হেমা। কিন্তু এই দীপিকাকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ ভেবে বসেছেন সবাই।
নিজের অ্যাকাউন্টে হেমা মালিনী লিখেছিলেন, দীপিকা, তোমার আংটি বদল হওয়ায় অভিনন্দন। ঈশ্বর তোমাদের উজ্জ্বল ভবিষ্যত, খুশি ও আনন্দ দান করুন।
আর এতেই সবাই হতবাক হয়ে যায়। যে দীপিকা এখন হলিউড ছবি ‘ট্রিপল এক্স’ ছবিতে কাজ করতে ব্যস্ত তিনি কার সঙ্গে আংটি বদল করলেন। সবার এই ভুল অবশ্য ভাঙালেন হেমা নিজেই। অন্য একটি টুইটে হেমা সবার এই সন্দেহ দূর করে দেন। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
