১৪ দলের বৈঠক শুক্রবার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১১:২৭
১৪ দলের বৈঠক আগামীকাল শুক্রবার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে বেলা ১১টায় বৈঠকটি হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ও ১৪ দলের দফতর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।