ইউক্রেইনের পূর্বাঞ্চলে গোলাবর্ষণে একজন গর্ভবতী নারীসহ অন্তত চারজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দোনেস্ক পিপলস রিপাবলিক জানিয়েছে, বোমার আঘাতে ১৫জন আহতও হয়েছেন। তারা বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল থেকে সরকারি বাহিনী অধ্যুষিত অঞ্চলে যাচ্ছিলেন।
তবে সেসময় সেখানে কোনো ধরনের গোলাবর্ষণের কথা অস্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, তার সেনা সদস্যরা হালকা অস্ত্র দিয়ে গুলি ছুঁড়েছে কিন্তু ওই সময় সেখানে গোলাবর্ষণ করা হয়নি।
তবে বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, গ্রামটির অন্ততপক্ষে ছয়টি বাড়ি এবং একটি হাসপাতালও সেনাবাহিনীর রাতভর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১৪ সালে ইউক্রেইনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।
