আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন প্রেস ব্রিফিং নির্ভর নালিশ দলে পরিণত হয়েছে।’ বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়েছে। দুপুরে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজপথে এখন কোনো দৃশ্যমান বিরোধীদল নাই এটা সত্য। তবে এমন ভেবে আমাদের বসে থাকলে চলবে না। বর্তমানে আমাদের অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা। তাই এদের রুখতে সবাইকে নিয়ে একটি অভিন্ন ক্ষেত্র তৈরি করতে হবে।’
