পাকিস্তান জাতীয় দলের সদ্য সাবেক কোচ ওয়াকার ইউনুস বলেছেন, শহীদ আফ্রিদির কারণেই সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেট দলের বেহাল দশা।
তিনি বলেন, 'আমরা নিউজিল্যান্ড, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরে যাই তার বাজে অধিনায়কত্বের জন্য। সে ভালো ব্যাটিং করছে না, বোলিং এবং অধিনায়কত্বও খারাপের দিকে। তাকে সাবধান করে দিয়েছিলাম কিন্তু সে আমার কোনও কথাই শুনতো না। তার খারাপ পরিকল্পনা আমাদের ম্যাচ হারাতো।’
তিনি আরো বলেন, 'আফ্রিদি অনেকগুলো মিটিং এবং অনুশীলনে আসেনি। একজন অধিনায়ক হিসেবে তার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা। কিন্তু সে তা করেনি। সে মোহাম্মদ নওয়াজের সঙ্গে যা করেছে এটা একেবারেই অখেলোয়াড়সুলভ আচরণ। এতে করে তরুণ ঐ ক্রিকেটারের আত্মবিশ্বাসটাই ভেঙে গেছে।'
