দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শাহাদাত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:১১
গৃহকর্মী নির্যাতনের দায়ে নারী ও শিশু নির্যাতন মামলায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব। এবার সবকিছুর জন্য দেশবাসীরা কাছে ক্ষমা চাইলেন তিনি।
 
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা চান জাতীয় দলের এই ক্রিকেটার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিখিতভাবে একটি পত্র পড়ে শোনান তিনি।
 
তিনি বলেন, ‘আমি আমার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত এবং আমি পুরো দেশ এবং জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টসহ সকল কর্মকর্তা এবং সকল খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে, আমিও একটা ভুল করেছি।’
 
জীবিকার জন্য একমাত্র ক্রিকেটই জানেন শাহাদাত। অন্য কিছু জানা না থাকায় জীবিকা নির্বাহের জন্য ক্রিকেটে ফিরতে চান তিনি। এ জন্য দেশবাসীর সহায়তা কামনা করেন তিনি।
 
চলতি ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই আমি ক্রিকেটে ফিরতে চান মন্তব্য করে তিনি বলেন, ‘ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই।’