বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি-জামায়াত চক্র দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে গুপ্তহত্যায় মেতেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগকে বিএনপি জামাতের এই অপচেষ্টাকে রুখে দাড়াতে এবং যেকোনো ষড়যন্ত্রকে প্রতিহত করতে সর্বদা সর্তক থাকতে হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ঢাকাস্থ বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, শেখ জামাল শুধু জাতির পিতার পুত্রই ছিল না, তিনি ছিলেন এক জন বীর মুক্তিযোদ্ধা। মহান স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল অসামান্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সত্ ও নিষ্ঠাবান। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুর সাথে তিনিও ঘাতকের বুলেটে শাহাদত বরন করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাদ, মাহবুবুর রহমান হিরন, ফারুক হোসেন, নিখিল গুহ, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, রবিউল আলম, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রওশন জামির রানা, এন আই আহম্মেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খাঁন নিয়ন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সভাপতি মাইনউদ্দিন রানা, নাজমুল হাসান টুটুল, মোরসালিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান।
