তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, সমস্যা আমাদের যেটা আছে, সে সমস্যার সমাধানও আমাদের করতে হবে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ ২০২১ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব শ্যাম সুন্দর সিকদার ফেনীতে বাংলাদেশ দ্যা নেক্সট আইসিটি ডেস্টিনেশন শীর্ষক সেমিনারো প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী এই সেমিনারে অন্যান্যদের মাঝে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, আইসিটির সহকারী প্রোগ্রামার আসমা আক্তার, সহ সরকারি, বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শ্যাম সুন্দর সিকদার মো. আমিন উল আহসান এর হাতে বই তুলে দেন।
