রণবীরের আশায় জল ঢেলে দিলেন করণ!

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১০:৪৪
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'সুপারহিরো' ছবিটি হচ্ছে না। কারণ এই ছবিতে করণ জোহর অর্থ ঢালতে রাজি নন! ছবিতে মূল ভূমিকায় অভিনয় করার কথা রণবীর কাপুরের।
 
করণ জানিয়েছেন, হলিউডে এই জাতীয় ছবি প্রচুর হয়। তাই বলিউডে এই ছবি ভাল ব্যবসা করতে পারবে না। সুতরাং ছবিটা নিয়ে কোনও আগ্রহ নেই তার।
 
রণবীর খুব উৎসাহী ছিলেন ছবিটা নিয়ে। তার আশায় পুরো জল ঢেলে দিলেন করণ, মন্তব্য ভারতীয় মিডিয়ার!
 
এদিকে, করণের ইচ্ছে পূরণ করলেন না ক্যাটরিনা কাইফ। করণের প্রযোজিত পরবর্তী ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য ক্যাটরিনাকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শিডিউল খালি না থাকায় ক্যাটরিনা রাজি হননি। শেষে তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে জ্যাকলিন ফার্নান্দেজকে ঠিক করা হয়েছে।