বয়স্ক মানুষরা অনেক সময়ই স্মার্টফোন ব্যবহার করতে অসুবিধা বোধ করেন। তাদের কথা মাথায় রেখেই সিনিয়রওয়ার্ল্ড বাজারে এনেছে 'ইজিফোন'। এটি স্মার্টফোন নয়, এক ধরনের ফিচার ফোন, যা বর্তমানে পাওয়া যাচ্ছে ই-কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে এবং সিনিয়রওয়ার্ল্ড ডটকমে।
এই ফোনের দামটাও খুব বেশি নয়, মাত্র ৩ হাজার ৩৭৫ রুপি বা ৩ হাজার ৯৭৪ টাকা।
এই ফোনের স্ক্রিনসাইজ অনেক বড় এবং ফন্টসাইজও বড়। যাদের চোখের দৃষ্টি কমে এসেছে তাদের দেখতে যাতে অসুবিধা না হয় সেজন্য স্ক্রিনসাইজ ও ফন্টসাইজ বড় রাখা হয়েছে।
এই ফোনের ডায়ালিং কি বা নম্বর বাটনগুলিও বেশ বড় রাখা হয়েছে। এতে রয়েছে ফটো-ডায়ালের সুবিধা অর্থাৎ যাকে ফোন করতে হবে তার ছবি দেখেই ফোন করার সুবিধা।
এই ফোনের সবচেয়ে বড় সুবিধা হল এতে রয়েছে এসওএস বাটন। বিপদের সময়ে এই বাটনটি প্রেস করলে মোবাইলে সেট করে রাখা ৫টি এমার্জেন্সি কনট্যাক্ট নম্বরে এসএমএস যাবে। সেই এসএমএসে থাকবে নানা ধরনের ক্রিটিকাল ডিটেলস, যেমন- ব্যবহারকারীর ডাক্তারের কনট্যাক্ট নম্বর, ব্যবহারকারীর অবস্থান, মেডিক্যাল ইনসিওরেন্স ইত্যাদি।
