আবার একসঙ্গে হলেন লেডি গাগা ও এলটন জন। এবার এক ক্লোদিং লাইনের সঙ্গে যুক্ত হয়েছেন এই দুই তারকা।
তাদের রুচি-পছন্দ এবং সংগীতের ধাঁচকে মাথায় রেখে কিছু ‘লিমিটেড এডিশন’ পোশাক এবং অ্যাকসেসরি তৈরি করা হবে। এই কাজে সাহায্য করবেন গাগা’র বোন নাটালি জার্মানোটা এবং ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।
স্লিভলেস টি-শার্ট, ক্রপ টপ, সোয়েটশার্ট, সবই রয়েছে পোশাকের তালিকায়। পাওয়া যাবে কি-চেন, এনামেল পিন, ক্লাচ, রোদচশমার মতো অ্যাকসেসরিও।
বিক্রি করে যে টাকা উঠবে, তার ২৫ শতাংশ খরচ করা হবে লেডি গাগা ও এলটন জনের চ্যারিটি সংস্থার জন্য।
এলটনের সঙ্গে এই উদ্যোগে সামিল হতে পেরে কতটা সম্মানিত বোধ করছেন, সে কথা জানাতে ভোলেননি গাগা। আর এলটন জানিয়েছেন, রীতিমতো রোমাঞ্চ হচ্ছে তার!
