সিরিয়ার আলেপ্পোয় ক্রমবর্ধমান সহিংসতায় অন্তত ২০২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। শুক্রবার সংগঠনটি জানায়, আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গত ৭ দিনে বিমান হামলায় ১৮ শিশুসহ ১২৩ জন নিহত হয়েছে।
অন্যদিকে, সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একই সময়ে বিদ্রোহীদের গোলা হামলায় নিহত হয়েছে ১৩ শিশুসহ ৭১ জন। এছাড়া, সরকারের নিয়ন্ত্রণের বাইরের এলাকাগুলোতে সরকারি বাহিনীর গোলা হালায় তিন শিশুসহ নিহত হয়েছে আরও ৮ জন। বৃহস্পতিবার আলেপ্পোর একটি হাসপাতালসহ বিভিন্ন টার্গেটে বিমান হামলায় বেশকিছু মানুষ নিহত হওয়ার পর জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে। রয়টার্স।
