ময়মনসিংহের রেল চলাচল শুরু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৮:২৫
সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বগি দুপুর ১টার দিকে লাইনচ্যুত হয়ে বন্ধ ছিল রেল যোগাযোগ।
 
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বগিটি উদ্ধারের পর দুর্ঘটনাকবলিত ট্রেন ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
 
কিশোরগঞ্জের কটিয়াদিতে ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
জহুরুল ইসলাম বলেন, দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ ও ভৈরব স্টেশনের মধ্যবর্তী এলাকা কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশেনে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেসের’ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
 
উদ্ধারের পর কিশোরগঞ্জ সেটশনে ঢাকাগামী আন্তনগর ‘এগারো সিন্দুর এক্সপ্রেসসহ’ অন্যান্য স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান তিনি।