ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৮:৩৮
আর্মি গলফ ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬। এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। বৃহস্পতিবার   উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী।
 
টুর্নামেন্টে মূলত অ্যামেচার গলফাররা অংশ নিয়েছেন। মোট পাঁচটি ক্যাটাগোরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগোরিগুলো হলো - লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। টুর্নামেন্টে প্রায় ৬০০ জন গলফার অংশ নিয়েছেন বলে জানানো হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বিদেশি গলফারও রয়েছেন।
 
আগামী ৩০ এপ্রিল শনিবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এটিএন বাংলার এডভাইজার টু চেয়ারম্যান মীর মো. মোতাহার হাসান, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী, গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার লে. কর্নেল মো. তোজাম্মেল হক (অব.), জেনারেল ম্যানেজার (ক্লাব) মেজর সৈয়দ ইকবাল হোসেন (অবঃ) এবং ম্যানেজার গলফ অপারেশনস এন্ড স্পোর্টস মেজর মো. রবিউল ইসলাম (অব.) সহ অন্যান্যরা।