জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় কনভেনশনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকাল আড়াইটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে।