গ্রেফতার এড়াতে ট্রাফিক পুলিশকে বিয়ের প্রস্তাব!

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ০৯:০৮
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এক তরুণী। দেখতে পেয়ে থামতে বলে ট্রাফিক পুলিশ। বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য তাকে গ্রেফতার করা হচ্ছে বলে জানানো হয়। এরপরই গ্রেফতার এড়াতে ওই যুবতি যা যা করলেন, তাতে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় ওই পুলিশ ও উপস্থিত পথচারিদের। তরুণীর নাম লরেনা ড্যানিয়েলা অ্যাগুইরে। মেক্সিকোর এই তরুণী কলেজপড়ুয়া অষ্টাদশী। 
 
পুলিশ যখন তার  গাড়ি থামায়, তখন লরেনা বুঝতে পারেন বিপদ আসন্ন। ধরা না পড়তে তিনি নানা চেষ্টা শুরু করেন। ওই পুলিশকে তিনি বিয়ের প্রস্তাব দেন। তাতে ওই পুলিশের মন না গলায় তাকে আলিঙ্গন করার চেষ্টা করেন লরেনা। কিন্তু তাতেও কাজ হচ্ছে না দেখে অশ্লীল অঙ্গভঙ্গি শুরু করেন। তাতেও কাজ না হওয়ায় ঘুষের প্রস্তাব দেন। তবে কোনও কিছু করেই পুলিশকে তিনি বাগে আনতে পারেননি। শেষমেশ তাকে গ্রেফতার করে পুলিশ। এপি।