পদ্মা সেতুতে দুর্নীতির মামলায় টরন্টোস্থ অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিস বিশ্ব ব্যাংককে দুর্নীতির অভিযোগের প্রমাণের নথিপত্র আদালতে উপস্থাপন করতে হবে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার এই রায় দেয়া হয়।
গতবছর বিশ্ব ব্যাংককে তদন্তের নথিপত্র উপস্থাপনের যে নির্দেশ দিয়েছিল তার প্রেক্ষিতে এই রায় দেয়া হয়।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংক বাংলাদেশের পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১০ সালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে (আরসিএমপি) অনুরোধ জানায়।
সেই প্রক্ষিতে ২০১১ সালের সেপ্টেম্বরে কানাডায় লাভালিনের কার্যালয়ে থেকে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। একই সঙ্গে সাবেক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী জুলফিকার ভূঁইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ৪ বছর ধরে এই মামলা চলছে।
