রিয়ালিটি শো'তে যাচ্ছেন মিশেল ওবামা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১০:২৬
আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এবার দেখা যাবে রিয়ালিটি শো’তে! ‘দ্য ভয়েস’-এর একটি পর্বে উপস্থিত থাকবেন ওবামা পত্নী। সোমবার ওই পর্বটি সম্প্রচারিত হবে।
 
মিশেলের স্বেচ্ছাসেবী সংস্থা ‘জয়েনিং ফোর্সেস’-এর পঞ্চম বর্ষপূর্তির প্রচারেই ‘দ্য ভয়েস’-এ যাচ্ছেন মিশেল। সেকেন্ড লেডি জিল বাইডেনও উপস্থিত থাকবেন শো’-এ।
 
সেনাকর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে নিয়ত কাজ করে ‘জয়েনিং ফোর্সেস’। তাদের শিক্ষা, চাকরি এবং যাবতীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করে এই সংস্থা।