‘আজহার’ নিয়ে অখুশি নন সংগীতা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১০:১৭
‘আজহার’ নিয়ে অখুশি নন সংগীতা বিজলানি। গুঞ্জন উঠেছিলো, ভারতীয় ক্রিকেটার আজহারউদ্দিনের জীবন নিয়ে তৈরি হওয়া ‘আজহার’ মুভি নিয়ে বিরক্ত সংগীতা। ছবির কারণে প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের কথাগুলো আবার মনে পড়ে যাওয়ায় অস্বস্তি হচ্ছিল সংগীতার।
 
এমনকি, এটাও শোনা গিয়েছিল, যদি ছবিতে তার চরিত্রকে নেতিবাচকভাবে দেখানো হয়, তাহলে সংগীতা ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন।
 
কিন্তু 'আজহার' ছবির নায়ক ইমরান হাশমি এ সব কিছুরই প্রতিবাদ করে জানিয়েছেন, এগুলো মিথ্যে কথা। সংগীতা এ রকম কিছুই বলেননি। এমন কথা শুনে আজহারউদ্দিনও রেগে গিয়েছিলেন।
 
ছবিতে সংগীতার চরিত্রে দেখা যাবে নার্গিস ফাকরিকে।