আইফোন ৬এস নিয়ে হতাশ অ্যাপল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১১:০৩
অনেক ঢাকঢোল পিটিয়ে আইফোন ৬এস বাজারে আনে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কিন্তু এই ডিভাইস গ্রাহক টানতে ব্যর্থ হয়েছে। আর এতে অ্যাপলের প্রান্তিক আয়েও পড়েছে নেতিবাচক প্রভাব।
 
আইফোন ৬এস-এ নতুন কোনো ফিচার নেই বললেই চলে। ডিভাইসটির অন্যতম ফিচার থ্রিডি টাচ উদ্ভাবনী হলেও এর ব্যবহারসীমা খুবই সীমিত। ফলে এর চাহিদাও অনেক কম।
 
এ ব্যাপারে এডিসন ইনভেস্টমেন্ট রিসার্চের বিশেষজ্ঞ রিচার্ড উইন্ডসোর জানান, আইফোন ৬এস-এর চাহিদা খুবই কম। কারণ নতুন ফিচার এখানে নেই বললেই চলে।
 
আইফোন ৬এস গ্রাহক আকর্ষণে ব্যর্থ হওয়ার আরেকটি কারণ স্মার্টফোনের বৈশ্বিক চাহিদা হ্রাস পাওয়া। সূত্র- সিএনএন মানি।