আহসানউল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১২:০৩
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বেসরকারি আহসান উল্লাহ বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। এ অবস্থায় শনিবার সকাল থেকে বিশ্ব বিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বন্ধ রয়েছে।
 
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর ও ইলেক্ট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশিদ ওই বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। পরীক্ষায় বেশি নম্বর দেয়ার কথা বলে মাঝে মাঝেই ওই শিক্ষার্থীকে তার রুমে ডেকে নেন। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠিদের জানালে তারা শিক্ষকের বহিষ্কারে আন্দোলনে নামে। আজ সকাল থেকে শিল্পাঞ্চলের মূল ক্যাম্পাসে ক্লাশ বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
 
তেজগাঁ শিল্পাঞ্চল থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।