রাজধানীর গুলশানে বিকাশ এজেন্টকে গুলি করে দুই লাখ বিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৯টায় গুলশানের ১০৮ নাম্বার রোডে বেলাল হোসেনের দোকানে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বেলাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে বেলাল হোসেনের দোকানের সামনে মোটরসাইকেলে করে দুই যুবক থামে। তাদের মধ্যে এক যুবক বেলালকে লক্ষ করে পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে বেলালের বাম হাতে একটি গুলিবিদ্ধ হয়। এ সময় ছিনতাইকারীরা দোকান থেকে টাকার বেগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
