বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নির্মল হালদার (৫৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায়র চালক সোহেল আহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মল হালদার উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের বিশ্বস্বর হালদারের ছেলে।
সকাল সাড়ে আটটার দিকে নির্মল হালদার মাঠে গরু চড়িয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে মোরেলগঞ্জ-শরণখোলা সড়ক পার হচ্ছিল। এসময় বিপরীত থেকে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত দুইজনকে মোরেলগঞ্জ সদর হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোটর সাইকেল চালক সেহেলকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
