সোনাক্ষীকে হটিয়ে দাউদ ইব্রাহিমের বোন শ্রদ্ধা কাপুর?

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১২:৪৯
আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে অভিনয় করছেন না বলিউডের তারকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার পরিবর্তে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর।
 
দাউদের বোন হাসিনা পারকারের জীবনী নির্ভর 'হাসিনা' সিনেমায় নাম চরিত্রে শ্রদ্ধাকে দেখতে পাবেন দর্শকরা। যদিও এই চরিত্রের জন্য ঠিক করা হয়েছিল সোনাক্ষীকে। শত্রুঘ্ন সিনহা কন্যার ব্যস্ত শিডিউলের জন্য তাকে বাদ দেয়া হয়েছে এই ছবি থেকে। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে।
 
‘শুটআউট অ্যাট লোখান্ডেওয়ালা’ খ্যাত পরিচালক অপূর্ব লাখিয়ার এ সিনেমায় দাউদের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত।
 
গোপন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা-সিদ্ধান্ত 'হাসিনা'য় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এবং তারা প্রস্তাবটা লুফেও নিয়েছেন। বাস্তব জীবনের এই ভাই-বোন পর্দায় ভাই-বোন হতে পারবেন বলে বেশ আনন্দিত। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।