ফের প্রেম করছেন শ্রদ্ধা-আদিত্য?

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৩:১৬
 
‘আশিকি ২’ ছবিতে কাজ করার সময় প্রেমে পড়েন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর। সেই সম্পর্ক ভেঙেও গেছে। কিন্তু শোনা যাচ্ছে, তারা নাকি আবারো এক হচ্ছেন।
 
একটি সূত্র স্পটবয় ডটকমকে বলেছেন, গত সপ্তাহে শ্রদ্ধা ও আদিত্য তাদের ভেঙে যাওয়া সম্পর্ককে আরো একটি সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা একে অপরের জন্য মুখিয়ে আছেন। ভুল বোঝাবুঝি কাদের মধ্যে না হয়?
 
শাহ আলির পরিচালনায় ‘ওকে জানু’ ছবিতে কাজ করছেন শ্রদ্ধা ও আদিত্য। ছবিটি নির্মাণ করছেন করণ জোহর। ছবিটি ২০১৫ সালের তামিল ছবি ‘ও কাধাল কানমানি’র রিমেক। খবর: ওয়ান ইন্ডিয়া।