চলতি বছর আগস্টে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের পতাকা বহন করবেন ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদাল। টুইটারে নাদাল এই খবর নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে টুইটারে ২৯ বছর বয়সী এই তারকা লিখেছেন, রিও ২০১৬ অলিম্পিকে স্পেনের পতাকা বহন করার সুযোগ পেয়ে আমি সত্যিই গর্বিত। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে সিঙ্গেলস ফাইনালে চিলির ফার্নান্দো গঞ্জালেজকে সরাসরি সেটে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিলেন নাদাল।
