মা দিবসে আপনজোনের বিশেষ আয়োজন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৬:৫৫
৮ই মে বিশ্বব্যাপি পালিত হবে মা দিবস। মে মাসের ২য় রবিবার হিসেবে এবার এদিন পালিত হবে দিবসটি। আর মায়েদের প্রতি সম্মান জানাতে ই-কমার্স সাইট আপনজোন ডটকম ২য় বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘মা ও আমি (Mother's Day Celebration)’ নামক ছবির প্রতিযোগিতা।
 
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
 
প্রতিযোগিতায়া ৮ মে এর আগে যে কেউ মায়ের সাথে তোলা যেকোন ছবি পোস্ট করতে পারবে তাদের ইভেন্টে। সব থেকে বেশি লাইক পাওয়া ছবিকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় সব থেকে বেশি লাইক পাওয়া ব্যাক্তি পাবেন ঢাকার অভিজাত রেস্টুরেন্টে মায়ের সাথে বাফেট ডিনার এর সুযোগ।
 
এছাড়াও পর্যায়ক্রমে সবথেকে বেশি লাইক পাওয়া ১০টি ছবি মা দিবসের স্পেশাল মগে প্রিন্ট করে দেওয়া হবে সেরা ১০ জন বিজয়ীকে।
 
এছাড়াও মা দিবস উপলক্ষে আপনজোন ডটকমে স্পেশাল কালেকশন করা হয়েছে। ক্রেতারা সেখান থেকে তাদের মায়ের জন্য শাড়ি, মগ, গিফট কার্ড সহ বিভিন্ন উপহার সামগ্রী ক্রয় করতে পারবেন।