জার্মানিতে ইসলামবিদ্বেষী সম্মেলনে ঘিরে হট্টগোল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৭:১১
জার্মানির স্টুটগার্ট শহরে একটি উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের সম্মেলন ঘিরে হট্টগোলের ঘটনা ঘটেছে। বামপন্থী বিক্ষোভকারীরা সম্মেলনস্থলে লোকজনকে ঢুকতে বাধা দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সূত্রপাত হয়। খবর- বিবিসির।
 
এই সম্মেলনের মধ্য দিয়ে অলটারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) পার্টি নিজেদের আনুষ্ঠানিকভাবে ইসলামবিরোধী হিসেবে ঘোষণা করার কথা। বিক্ষোভের পরও শনিবার সকালে সম্মেলনের কাজ শুরু করে এএফডি।
সম্মেলন স্থল ঘিরে থাকা বামপন্থী বিক্ষোভকারীদের ওপর পেপার স্প্রে নিক্ষেপ করেছে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় প্রায় হাজারখানেক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
এএফডি জার্মানি থেকে বোরকা ও মিনার নিষিদ্ধ করতে চায়। সেই সঙ্গে অ্যাঙ্গেলা মের্কেলের অভিবাসন নীতিরও ঘোর বিরোধী তারা।