বলিউডে অভিনয় করতে চান ব্রাভো

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৯:০৮
চ্যাম্পিয়ন গান গেয়ে ইতোমধ্যে দারুণ জনপ্রিয় ক্যারিবিয়ান ক্রিকেটোর ডোয়াইন ব্রাভো। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জয়ের পর এই গানেই নেচেছিল ক্যারিবীয়রা।
 
ভারতেও এই মিউজিক ভিডিওটির বিপুল জনপ্রিয়তা এখন তাঁকে আরও সাহসী করে তুলেছে। ক্রিকেট মাঠ ও গান পেরিয়ে এবার বলিউডে অভিনয় করতে চান ব্রাভো। তিনি বলেন, ‘এটা আমার স্বপ্ন। গান আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। নিয়মিত হিন্দি ছবিও দেখি। 
 
ইতিমধ্যেই বলিউড থেকে তার কাছে কয়েকটা প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। তবে একই সঙ্গে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, বলিউড তাঁর স্বপ্ন হলেও মূল মনোযোগ থাকবে ক্রিকেটেই।