স্ত্রী-সন্তান নিয়ে মিয়ামি সৈকতে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। শনিবার নিজের ফেসবুক পেজে স্ত্রী সন্তানের সঙ্গে তিনটি ছবি দেন তিনি। কয়েকদিন আগে পরিবার নিয়ে মিয়ামি সফরে যান এই সিআইপি ব্যবসায়ী।

ছবিতে দেখা যায় তার স্ত্রী বর্ষা ও সন্তান আরিয়াজকে নিয়ে সৈকতে ঘুরছেন তিনি। তবে সেখানে থেকেও তিনি ঢাকা ও বাংলাদেশকে মিস করছেন বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে জানান।

