পাকিস্তানের কাছে ভর্তুকিতে এফ-১৬ বিক্রি করবেনা যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:০৬
পাকিস্তানের কাছে ভর্তুকি দিয়ে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা ভর্তুকি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানায়।
 
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে প্রতিটি এফ-১৬ প্রায় আড়াই গুণ বেশি দাম দিয়ে প্রায় ৭০০ মিলিয়ন ডলারে কিনতে হবে। পাকিস্তানকে ভর্তুকি মূল্যে অস্ত্র সরবরাহ করতে কংগ্রেস অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেয়া হল।
 
যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্যদের অভিযোগ, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তান কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। সেই সঙ্গে পাকিস্তানকে ভর্তুকি মূল্যে যুদ্ধবিমান সরবরাহে ভারতেরও আপত্তি রয়েছে। তবে পাকিস্তান বলছে, সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রয়োজনে যুক্তরাষ্ট্রের ভর্তুকি অব্যাহত রাখা উচিৎ। সূত্র: বিবিসি