নিজেদের ৫ম বিবাহ বার্ষিকী পালন করছেন ব্রিটিশ রাজপুত্র উইলিয়াম ও কেট মিডেলটন। শুক্রবার ২৯ এপ্রিল ছিল তাদের বিবাহবাষির্কী। ২০১১ সালের এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দুইজন।
আর এজন্য তারা ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে। তারা জানায়, উইলিয়াম ও কেট দম্পতি তাদের বার্ষিকী নিয়ে খুবই উচ্ছসিত।
২০১০ সালের অক্টোবরে বাগদান সম্পন্ন হওয়ার পর ২০১১ সালের ২৯শে এপ্রিল পরিণয়ে আবদ্ধ হন উইলিয়াম ও কেট। ওয়েস্টমিনিস্টার অ্যাবের ওই রাজকীয় বিয়ে ছিল বিশ্বজুড়ে আলোচিত।
এরপর পাঁচ বছর পেরিয়ে গেছে। কেনিংসটন প্যালেস আলোকিত করে কেটের কোলজুড়ে হাজির হয়েছে প্রিন্স জর্জ ২, প্রিন্সেস শার্লট। রাজদম্পতিও ক্রমাগত খবরের শিরোনাম হয়ে চলেছেন নানা কার্যক্রমে। সম্প্রতি ভারত ও ভুটানে এই দম্পতির সফরও বিশ্ব মিডিয়ায় সাড়া ফেলেছে। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উইলিয়াম ও কেটের রাজকীয় সফর কিংবা অলিম্পিকে এই যুগলের উপস্থিতিও মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দুতেই ছিল।
