সরকার ঘোষিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের নির্ধারিত সময় সীমার শেষ দিন ৩০ এপ্রিল। সংশ্লিষ্ট সূত্রে সংগৃহিত তথ্যানুযায়ী রাঙ্গামাটি জেলায় (কমবেশী) সাড়ে তিন লাখ গ্রাহক তাদের সিম রি-রেজিষ্ট্রেশন করতে পারেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় ৪৫ ভাগ গ্রাহক তাদের সিম রি-রেজিষ্ট্রেশন করিয়েছেন। বাকিরা এখনো নিবন্ধনের আওতায় আসতে পারেননি। নির্বাচন কমিশনের সার্ভারের গোলোযোগের কারণে গতকাল শুক্রবার দিনভর তেমন কোনো সিম রেজিস্ট্রেশন হয়নি। বন্ধের দিন হওয়ায় সকাল থেকেই বিভিন্ন গ্রাহক সেবা কেন্দ্রগুলোতে লোকজন ভিড় জমাতে থাকে। কিন্তু ১১টা নাগাদ তারা বিফল হয়ে ফিরে যায়। বিকালের দিকে গ্রাহকশেষদিন পর্যন্ত অর্ধেক গ্রাহকও রেজিস্ট্রেশন করতে পারেনি।
রাঙামাটি জেলায় সর্বমোট মোবাইল গ্রাহক রয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। তার মধ্যে বেসরকারি মোবাইল কোম্পানী রবি’র গ্রাহক সংখ্যা হলো তিন লাখ আট হাজার এবং সরকারি মোবাইল অপারেটর টেলিটক এর রয়েছে ৯০ হাজার গ্রাহক। বাকি চারটি কোম্পানীর সর্বমোট গ্রাহক সংখ্যা দেড় লাখের মতো। কোম্পানীগুলোর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা দেওয়ার পর কিছুদিন ধরে গ্রাহকরা রি-রেজিষ্ট্রেশনের ব্যাপারে একেবারেই উৎসাহবোধ করেননি।
খবর- বাসস।
